করোনা ভাইরাস: বাংলাদেশে নতুন শনাক্ত প্রায় তিন হাজার, মৃত্যু আরো ৪২ জনের

নমুনা পরীক্ষা

ছবির উৎস, Getty Images

Published

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৯৯৫ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৪২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩,৫১৩ জনে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে মহামারি শুরুর পর পাঁচমাসের বেশি সময় ধরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিভি বুলেটিন চালানোর পর ১১ই অগাস্ট সেটি বন্ধ করে দেয়া হয়েছে।

Banner image reading 'more about coronavirus'
Banner

এখন সবশেষ ২৪ ঘণ্টার তথ্য লিখিতভাবে জানানো হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১১৭ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৮৯ জন।

যারা গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং নয়জন নারী।

গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ২৩ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে।

কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৯৫২ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৬২ জনকে, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৯২ জন।