‘এবছরের হজ যেভাবে বদলে গেছে তাতে আমাদের কান্না পাচ্ছে’

Published

শাদিয়া ৬২ বছর ধরে হজযাত্রীদের সাহায্য করে আসছেন। শুরু করেছিলেন সাত বছর বয়স থেকে।

প্রতি বছর হজের সময় তাকে দেখা যায় মক্কায় তার উজ্জ্বল সবুজ স্কুটারে করে বয়স্ক নারী হজযাত্রীদের নিয়ে ঘুরে বেড়াতে।

বয়স্ক নারীদের সবরকম সাহায্য করেন তিনি। কিন্তু এবছর সব বদলে গেছে।