স্বল্পব্যয়ের ভেন্টিলেটার বানালো আফগান মেয়েরা
Published
আফগানিস্তানের একদল কিশোরী নিজেদের উদ্যোগে তৈরি করেছে স্বল্পমূল্যের ভেন্টিলেটার।
লক্ষ্য করোনাভাইরাস মহামারিতে তাদের দেশে যে ভেন্টিলেটারের সঙ্কট তৈরি হয়েছে তার মোকাবেলায় সহায়তা করা।
আফগানিস্তানের প্রায় চার লক্ষ মানুষের জন্য ভেন্টিলেটার রয়েছে মাত্র ৮০০টি।