'এক দিকে করোনা, আরেক দিকে বন্যা - যেন মড়ার উপর খাঁড়ার ঘা'

Published

২৫শে জুন থেকে তিন ধাপে শুরু হওয়া বন্যায় দুর্ভোগে রয়েছে দেশের ৩১টি জেলার প্রায় ৪০ লাখ মানুষ।

ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জে সুরমার দুই পাড়ের বিস্তীর্ণ এলাকা। এদিকে সুনামগঞ্জে পরিস্থিতি উন্নতি হলেও পাবনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জের অনেক এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

দীর্ঘমেয়াদি বন্যা হওয়ায় আমন চাষ নিয়ে আশঙ্কায় কৃষকরা।