কিউআনোন: ডোনাল্ড ট্রাম্পের অন্ধ ভক্তকূলের সাথে করোনা ভাইরাসের কী সম্পর্ক?

Published

বিবিসির এক ব্যতিক্রমী গবেষণায় উঠে এসেছে এক উদ্ভট মতাদর্শে বিশ্বাসী আমেরিকার একটি অনলাইন গোষ্ঠীর চিত্র, করোনাভাইরাস মহামারির পর যাদের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

এই মতাদর্শের নাম কিউআনোন।তারা বিশ্বাস করে শিশুদের ওপর যৌন নিপীড়নকারী এক দুষ্ট চক্রের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে আমেরিকায় অবতীর্ণ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টু্‌ইটার ঘোষণা করেছে তারা কিউআনোনের ৭০০০ অনুসারীর অ্যাকাউন্ট বন্ধ করে দেবে।

কিন্তু এই গোষ্ঠীর যে অদ্ভুত মতাদর্শ, বিশেষ করে এই মহামারির মধ্যে, তা এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল কীভাবে?

কারা এই কিউআনোন অনুসারী? কী আছে তাদের বিশ্বাসের মূলে? কিছু সমর্থক ও তাদের পরিবারের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেছে বিবিসি।