যারা নিজ আঙিনায় আকণ্ঠ জলে ডুবে করছেন ডাঙার সন্ধান

Published

বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে এখন যে বন্যা পরিস্থিতি চলছে, তাকে অনেকেই বর্ণনা করছে ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে। করোনাভাইরাস মহামারির মধ্যে এই বন্যা মানুষের জীবনে কী ধরণের দুর্ভোগ নিয়ে এসেছে, দেখুন এই ছবিঘরে।

বাংলাদেশে বন্যা

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, সাবধান! এমন সতর্কবার্তা বাংলাদেশের বন্যাকবলিত এলাকায়, ছবিটি কুড়িগ্রামের
বাংলাদেশে বন্যা

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, বাড়িঘর তলিয়ে গেছে এভাবেই
বাংলাদেশে বন্যা

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, অনেক বাড়িঘরের চিত্র একই রকম, এসব ঘরে মানুষ থাকে না। মানুষ জায়গা খোঁজে অন্যখানে
বাংলাদেশে বন্যা

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, ঝুপড়িঘরেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সেখানকার মানুষ, সেখানেই খাওয়া দাওয়া সেখানেই ঘুম, পানি না নামলে বাড়ি যাওয়া মানা
বাংলাদেশে বন্যা

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, যারা দূরে যাচ্ছেন তাদের নৌকা ছাড়া বাহন নেই
বাংলাদেশে বন্যা

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, কিন্তু কাছে কিনারে এমন গলা পানিতে হাতড়ে বেড়াচ্ছেন, ঘর দুয়ার ঠিক নেই তাই এভাবেই চলাচল
বাংলাদেশে বন্যা

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, গবাদিপশু নিয়ে অনেকে পড়েছেন বিপাকে, সামনে আবার কোরবানির ঈদ
বাংলাদেশে বন্যা

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, ত্রান আসছে বটে কিন্তু ত্রান পর্যন্ত পৌঁছুতে পারছেন কজন?