টিভিতে লাইভ খবর পড়তে পড়তে সংবাদ পাঠিকার সামনের দাঁত খুলে বেরিয়ে এল

মারিচকা পাদালকো

ছবির উৎস, Instagram

ছবির ক্যাপশান, 'বিশ্বাস করুন আমি ভেবেছিলাম ব্যাপারটা কেউ ধরতে পারেনি, ' মারিচকা পাদালকো বলেন
Published
পড়ার সময়: ১ মিনিট

টিভিতে লাইভ অনুষ্ঠানের সময় অনেক অঘটনই ঘটতে পারে। কারিগরি ত্রুটি, অনুষ্ঠানের অতিথি নিয়ে বিভ্রাট এবং লাইভ সম্প্রচারে যেহেতু দ্বিতীয়বার রেকর্ডিং করার সুযোগ নেই, তাই যা ঘটে গেছে তা সংশোধনের সুযোগের অভাব।

কিন্তু ইউক্রেনের সংবাদ পাঠিকা মারিচকা পাদালকোর এই সপ্তাহে লাইভ ক্যামেরার সামনে এক অভিনব সঙ্কটে পড়ে গেলেন। খবর পড়তে পড়তে হঠাৎ তার সামনের একটা দাঁত খুলে বেরিয়ে এল।

কিন্তু পেশাদার সংবাদ পাঠিকা চট করে দাঁতটা লুফে নিলেন হাতের মুঠোয় এবং সংবাদ পাঠ চালিয়ে গেলেন।

''বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম ব্যাপারটা কেউ ধরতে পারেনি,'' তিনি ইনস্টাগ্রামে লেখেন।

নিচের ইনস্টাগ্রাম লিংকে ক্লিক করে দেখতে পারেন কীভাবে ঘটনাটা ঘটল:

Skip Instagram post
Instagram কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Instagramএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Instagram কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of Instagram post

Transparent line

''কিন্তু ঘটনাটা আমার দর্শকদের শ্যেন দৃষ্টি এড়ায়নি। তারা ঠিক ধরে ফেলেছেন,'' মারিচকা পাদালকো ইনস্টাগ্রামে তার দাঁত বেরিয়ে আসার ভিডিওর নিচে এই মন্তব্য করেছেন।

মিস পাদালকো জানিয়েছেন বছর দশেক আগে একটা দুর্ঘটনায় তার সামনের দাঁতটা দুর্বল হয়ে যায়। তার মেয়ে ধাতুর তৈরি একটা ঘড়ি ঘোরাতে গিয়ে সেটা হঠাৎ তার দাঁতে এসে লাগে। দাঁতটা সারানোর জন্য ডাক্তারের কাছে যাওয়া আর হয়ে ওঠেনি- জানান মারিচকা পাদালকো।

টিভি চ্যানেল তাদের প্রথামাফিক প্রথমে তার ওই সংবাদ পাঠের ভিডিও ইউটিউবে পোস্ট করতে চায়নি। কিন্তু মিস পাদালকো বলেন, এই ঘটনা দেখে দর্শকরা যে পরিমাণ সহানুভূতি ও সমর্থন তাকে জানিয়েছেন তাতে তিনি অভিভূত।

তিনি বলেছেন, ''যে কোন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখাটাই বড় কথা।''

Banner image reading 'more about coronavirus'
Banner