করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু, মোট সংখ্যা এখন আড়াই হাজারের কাছাকাছি

করোনাভাইরাস পরীক্ষা

ছবির উৎস, Getty Images

Published

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৭৩৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন।

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৪৯৬ জনের মৃত্যু হল।

আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ১ লক্ষ ৯৬ হাজার ৩২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ৮ জন নারী।

আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত যারা মারা গেছেন, তাদের মধ্যে ১,৯৭১ জন পুরুষ আর ৫২৫ জন নারী।

Banner image reading 'more about coronavirus'
Banner

এই হিসেবে মৃতদের মধ্যে ৭৮.৯৭ শতাংশ পুরুষ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৪০ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬ হাজার ৯৬৩ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, এখন মোট ৮০টি পরীক্ষাগারে করোনাভাইরাস সংক্রমণের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৫৪৮টি, পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৮৯টি।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি।

যারা মারা গেছেন, তাদের মধ্যে শূন্য-১০ বছরের মধ্যে একজন, ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে দুই জন, এবং ৪১-৫০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।

এছাড়া ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১-৮০ বছরের মধ্যে চার জন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের গেছেন ৮৬৭জন, আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৭০০ জন।

এই মূহুর্তে আইসোলেশনে রয়েছেন ১৮ হাজার ৩১জন।

এ পর্যন্ত মোট আইসোলেশনের গেছেন ৩৯ হাজার ৯৪৭ জন।