আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: বাংলাদেশিদের এড়িয়ে চলছেন ইতালির নাগরিকরা
Published
বাংলাদেশিরা ভুয়া নন-কোভিড সনদ নিয়ে ইতালি গেছেন এমন ঘটনা প্রকাশ হবার পর এখন ভোগান্তিতে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা।
লকডাউন তুলে নেবার পরেও অনেকেই কর্মস্থলে যোগ দিতে পারছেন না। বাধ্যতামূলক নন-কোভিড সার্টিফিকেট নিয়ে তারপর কাজে ফিরতে বলছেন তাদের চাকরিদাতারা।
এছাড়া বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও ইতালিয়ানদের আনাগোনা কমে গেছে।