বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ: কী বলছেন আইনমন্ত্রী?

Published

বাংলাদেশে চলতি বছরের অর্ধেকেই বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে।

কোভিড-১৯ মহামারির পর থেকে সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক কিংবা স্কুলের ছাত্র—সব মিলিয়ে এ মামলায় গ্রেপ্তার হয়েছেন দু'শো জনেরও বেশি। এই আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মহল, উঠেছে আইন বাতিলের দাবি।

কিন্তু সরকারের দাবি ভিন্ন। দেখুন এ বিষয়ে দেশটির আইনমন্ত্রীর বক্তব্য।