নাসা দশ বছর ধরে সূর্যের কোটি কোটি ছবি তুলে কী দেখেছে
Published
দশ বছরের বেশি সময় ধরে নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি বা সৌর পর্যবেক্ষণ কেন্দ্র সূর্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেছে।
পৃথিবীর কক্ষপথ থেকে প্রতি এক সেকেন্ডেরও কম সময় পর পর তারা সূর্যের অসংখ্য ছবি তুলেছে। তাদের অতি উচ্চ মানসম্পন্ন ক্যামেরা ৪২৫ মিলিয়ন অর্থাৎ সাড়ে ৪২ কোটি ছবি তুলেছে এক দশক ধরে।
এক মিনিটের কিছু বেশি সময় ধরে দেখুন দশ বছরের ওপর তোলা ছবির এক ঝলক।