চীনা সেনাবাহিনীর ঢুকে পড়ার আতঙ্কে দিন কাটাচ্ছে ভারতের যে গ্রামের বাসিন্দারা

ভিডিওর ক্যাপশান, চীনা সেনাবাহিনীর ঢুকে পড়ার আতঙ্কে দিন কাটাচ্ছে ভারতের যে গ্রামবাসীরা
Published

গণমাধ্যমের খবর অনুযায়ী, গত দু-তিনসপ্তাহের ভেতর চীনা সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা 'এলএসি' বরাবর অন্তত চার জায়গায় অতিক্রম করে অবস্থান নিয়েছে।

সেই জায়গাগুলো হল লাদাখের প্যাংগং সো বা প্যাংগং লেক, গালওয়ান নালা ও ডেমচক – আর সিকিমের নাকু লা।

কিছুদিন আগে যখন ভারতীয় ও চীনা সেনাবাহিনী সংঘর্ষে লিপ্ত হয় - তখন আসলে প্যাংগং লেক পাড়ের এই গ্রামটির অবস্থা কী ছিল - সেটির কিছু এক্সক্লুসিভ ফুটেজ এসেছে বিবিসির কাছে।

বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন - কখন চীনের সেনাবাহিনী ভারতের সেই গ্রামে ঢুকে পড়ে - সেই আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে সেখানকার গ্রামবাসীদের।

বিস্তারিত দেখুন ভিডিওতে।

ভিডিওটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন এখানে ক্লিক করে।