করোনা ভাইরাস: নজিরবিহীন সঙ্কটে ব্রিটেনের বাংলাদেশি কারি রেস্তোরাঁ ব্যবসা
Published
ঝাল-মসলা দিয়ে রান্না কারি ব্রিটেনের অন্যতম জনপ্রিয় খাবার। 'চিকেন টিক্কা মসালা' বহুদিন ধরেই ব্রিটিশ জাতীয় খাবারের তালিকার শীর্ষে।
ব্রিটেন জুড়ে হাজার হাজার যেসব বাংলাদেশি রেস্তোরাঁয় এসব কারি রান্না হয়, করোনাভাইরাস প্যানডেমিকে সেগুলো নজিরবিহীন সঙ্কটে পড়েছে।
গত সাড়ে তিন মাস ধরে এসব কারি রেস্তোরাঁর অধিকাংশই বন্ধ। কিছু কিছু রেস্তোরাঁ টেকওয়ে সার্ভিস চালিয়ে কোনোরকমে টিকে থাকার চেষ্টা করছে।
ইংল্যান্ডে চৌঠা জুলাই থেকে হোটেল-রেস্তোরাঁ খুলছে, কিন্তু কারি শিল্পের লোকজন বলছেন - প্যানডেমিকের জেরে অর্থনীতির যে বেহাল দশা তাতে শত শত রেস্তোরাঁ হয়ত আর কোনোদিনই খুলবে না।
শাকিল আনোয়ারের রিপোর্ট।