ভারত - চীন সেনা সংঘর্ষ: গালওয়ান উপত্যকা নিয়ে দুদেশের মধ্যে দীর্ঘদিন বিরোধের কারণ কী?

ভিডিওর ক্যাপশান, ভারত - চীন সেনা সংঘর্ষ: গালওয়ান উপত্যকা নিয়ে দুদেশের মধ্যে দীর্ঘদিন বিরোধের কারণ কী?
Published

ভারত ও চীনের মধ্যে ৩৪৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে এবং এই দুই দেশের সেনাবাহিনী নানা সময়ে মুখোমুখি হয়েছে।

কিন্তু আকসাই চীনের কাছে গালওয়ান উপত্যকায় গত কয়েকদিনে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, সেটি সম্ভবত গত ৪৫ বছরে দেশ দুটির মধ্যে প্রথম সীমান্ত সংঘাতে প্রাণহানির ঘটনা।

যার কেন্দ্রে রয়েছে লাদাখ অঞ্চলের উঁচু, অপেক্ষাকৃত কম জনবসতিহীন এলাকার সীমান্ত নিয়ে এই দুই দেশের মধ্যেকার কয়েক দশকের বিরোধ।

বিস্তারিত ব্যাখ্যা করছেন বিবিসির শাহনাজ পারভীন।