ভারত - চীন সেনা সংঘর্ষ: গালওয়ান উপত্যকায় হঠাৎ আবার কেন ভারত ও চীনের মধ্যে সংঘাত?
Published
এসপ্তাহেই হিমালয় পর্বতমালায় চীন-ভারতের বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে দু’দেশের সৈন্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা।
সোমবার বিরোধপূর্ণ লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় এই সংঘর্ষে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়নি জানালেও হতাহতের দাবি করা হয় দু’পক্ষ থেকেই।
ঘটনার পর উভয়েই গালওয়ান উপত্যকাকে নিজেদের বলে দাবী করছে, সীমান্তে সতর্ক রয়েছে দু’দেশের সেনারা।
চীন ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সর্বশেষ প্রাণঘাতী সংঘাত হয়েছিল ১৯৭৫ সালে।
কিন্তু সেই ঘটনার ৪৫ বছর পর ঠিক কী নিয়ে দ্বন্দ্বের জেরে আবারও এই সংঘাত? জেনে নেয়া যাক, আবুল কালাম আজাদের কাছ থেকে।
বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে আরো ভিডিও দেখতে পারেন: