জর্জ ফ্লয়েড: মিনিয়াপোলিসের বাসিন্দাদের কীভাবে শক্ত করেছে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ

Published

মিনিয়াপোলিসের বর্ণবাদবিরোধী প্রতিবাদে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে যে এলাকায় তার নাম ইস্ট লেক স্ট্রিট।

মিনিয়াপোলিসের পুলিশ অফিসারের নির্মম অত্যাচারের শিকার হয়ে ওই এলাকার বাসিন্দা জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর শহরে কয়েক রাত ধরে যে দাঙ্গা হয়েছে, তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইস্ট লেক এলাকা।

এলাকার বহু দোকানপাটের মালিক অভিবাসী সম্প্রদায়ের মানুষ।

অনেকে ব্যবসাপাতি সব হারিয়েছেন, তাদের দোকান এখন ধ্বংসস্তুপ। কিন্তু তারপরেও তারা কেন এই বিক্ষোভকে সমর্থন করছেন?

শুনুন তাদেরই মুখে।