আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
জর্জ ফ্লয়েড হত্যা: `কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে আমি আতঙ্কিত`
Published
মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে হাজার হাজার মানুষ দেশজুড়ে বিক্ষোভ করছেন।
৪৬-বছর বয়স্ক ঐ পুরুষ ছিলেন নিরস্ত্র এবং মিনিয়াপোলিস শহরের একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা হাঁটু গেড়ে বসে তার গলার ওপর চাপ নেয়ার পর শ্বাস বন্ধ হয়ে তিনি মারা যান।
এই ঘটনার পর বিবিসি কিছু তরুণ আফ্রিকান-আমেরিকানের সাথে কথা বলেছে যারা বলছেন, তারা এখন নিজের জীবন নিয়েও শঙ্কায় রয়েছেন।