ওয়াশিংটনে পুলিশের তাড়া খাওয়া বিক্ষোভকারীদের বাসায় আশ্রয় দেন যে ব্যক্তি

Published

আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে দেশটির বিভিন্ন রাজ্যে, বিভিন্ন শহরে 'ব্ল্যাক লাইভস্ ম্যাটার' বা কৃষ্ণাঙ্গদের জীবনেরও মূল্য আছে এই শ্লোগান দিয়ে যখন বিক্ষোভ চলছে, তখন ওয়াশিংটনে বিক্ষোভকারীদের জন্য নিজের বাসার দরোজা খুলে দেন এক ব্যক্তি।

ওয়াশিংটন ডিসিতে কারফিউ ওঠার পর পুলিশ একটি এলাকার রাস্তা দুদিক থেকেই বন্ধ করে দিলে বিক্ষোভকারীরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে।

পুলিশ সেখানে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করার অভিযান শুরু করে। বিক্ষোভকারীদের জন্য নিজের বাসার দরোজা খুলে দেন এলাকার এক বাসিন্দা।