করোনাভাইরাস: লকডাউনের মধ্যে যেভাবে কাটছে ইংল্যান্ডবাসীর জীবন

ইংল্যান্ডের চ্যাথাম শহরের রোরি মিলনার তার ছবিতে দুটি বিষয় তুলে ধরতে চেয়েছিলেন: অনেক দিন পর চুল কাটা এবং পরিবারের একত্রিত হওয়া।

ছবির উৎস, Rory Milner

ছবির ক্যাপশান, ইংল্যান্ডের চ্যাথাম শহরের রোরি মিলনার তার ছবিতে দুটি বিষয় তুলে ধরতে চেয়েছিলেন: অনেক দিন পর চুল কাটা এবং পরিবারের একত্রিত হওয়া।
Published

নির্জন রাস্তা, বাড়িতে বসে নিজের চুল কাটা, ফসলের মাঠে বিশাল করে স্বাস্থ্য সেবা ব্যবস্থা এনইচএসকে ধন্যবাদ জানানো -- এসবই হচ্ছে করোনাভাইরাস মহামারিতে লকডাউনের মধ্যে ইংল্যান্ডের বাসিন্দাদের জীবন প্রতিফলন।

`হিস্টরিক ইংল্যান্ড` নামে একটি প্রতিষ্ঠান সম্প্রতি করোনাভাইরাস লকডাউনের মধ্যে ইংল্যান্ডের মানুষ কীভাবে সময় কাটাচ্ছেন তা দেখানোর জন্য জনগণের কাছ থেকে ছবি আহ্বান করেছিল।

এর প্রতি সাড়া দিয়ে তিন হাজারেরও বেশি ছবি জমা পড়ে। সেখান থেকে তারা ২০০টি ছবি বেছে নেয়।

`হিস্টরিক ইংল্যান্ড` বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম সাধারণ জনগণের কাছ থেকে এভাবে ছবি সংগ্রহ করা হলো।

এখানে কিছু বাছাই করা ছবি:

Boys do Joe Wicks video

ছবির উৎস, Francesca Brecciaroli

ছবির ক্যাপশান, শরীরচর্চ্চার ওপর জো উইকসের ভিডিও লক্ষ লক্ষ মানুষ লকডাউনের মধ্যে বসে উপভোগ করেছে। এখানে লন্ডনের বেকেনহামে দুই শিশু ঐ ভিডিও দেখে দেখে নিজেরা অনুশীলন করছে।
স্থানীয় জিমনেশিয়াম বন্ধ, তাই ইয়র্কশায়ারের এই পরিবার নিজের বাগানকেই জিম-এ রূপান্তরিত করেছে।

ছবির উৎস, Coralie Datta

ছবির ক্যাপশান, স্থানীয় জিমনেশিয়াম বন্ধ, তাই ইয়র্কশায়ারের এই পরিবার নিজের বাগানকেই জিম-এ রূপান্তরিত করেছে।
শেফিল্ডের বাসিন্দা অ্যান বুল এবং তার ফটোগ্রাফার স্বামী লকডাউনের মধ্যে নিজেদের ব্যস্ত রাখতে বের করেছেন নানা উপায়।

ছবির উৎস, Alun Bull

ছবির ক্যাপশান, শেফিল্ডের বাসিন্দা অ্যান বুল এবং তার ফটোগ্রাফার স্বামী লকডাউনের মধ্যে নিজেদের ব্যস্ত রাখতে বের করেছেন নানা উপায়।
শেফিল্ডের আরেক বাসিন্দা জোডি ক্লিফের শখ পর্বতারোহণ। কিন্তু লকডাউনের মধ্যে উপায় কী? তাই বাড়িতেই শখ মেটানোর ব্যবস্থা।

ছবির উৎস, Jody Cliffe

ছবির ক্যাপশান, শেফিল্ডের আরেক বাসিন্দা জোডি ক্লিফের শখ পর্বতারোহণ। কিন্তু লকডাউনের মধ্যে উপায় কী? তাই বাড়িতেই শখ মেটানোর ব্যবস্থা।
দক্ষিণ লন্ডনের ডালিচের বাসিন্দা আন্তোনিয়া হাইন্ডস জানাচ্ছেন, তার বাচ্চারা বাগান ব্যবহারের `‌নতুন সব উপায়` বের করেছে।

ছবির উৎস, Antonia Hinds

ছবির ক্যাপশান, দক্ষিণ লন্ডনের ডালিচের বাসিন্দা আন্তোনিয়া হাইন্ডস জানাচ্ছেন, তার বাচ্চারা বাগান ব্যবহারের `‌নতুন সব উপায়` বের করেছে।
এমা ডালরয়ের তোলা এই ছবিটি জমা দিয়েছেন অ্যাঞ্জেলা অ্যান্ডার্সন। তার বোন ফিওনা অ্যান্ডার্সন ছিলেন একজন নার্স। করোনাভাইরাসে তিনি মারা যাওয়ার পর তার প্রতিবেশিরা এভাবে সড়কে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ছবির উৎস, Emma Dullroy

ছবির ক্যাপশান, এমা ডালরয়ের তোলা এই ছবিটি জমা দিয়েছেন অ্যাঞ্জেলা অ্যান্ডার্সন। তার বোন ফিওনা অ্যান্ডার্সন ছিলেন একজন নার্স। করোনাভাইরাসে তিনি মারা যাওয়ার পর তার প্রতিবেশিরা এভাবে সড়কে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শিল্পী বেলা মিলরয় চেস্টারফিল্ডে তার প্রতিবেশির শবযাত্রার ছবি তুলেছেন। তিনি বলছেন, লকডাউনের মধ্যে মানুষকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যও নতুন নতুন উপায় খুঁজে বের করতে হচ্ছে।

ছবির উৎস, Bella Milroy

ছবির ক্যাপশান, শিল্পী বেলা মিলরয় চেস্টারফিল্ডে তার প্রতিবেশির শবযাত্রার ছবি তুলেছেন। তিনি বলছেন, লকডাউনের মধ্যে মানুষকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যও নতুন নতুন উপায় খুঁজে বের করতে হচ্ছে।
ব্রিস্টল শহরের শিশুদের জনশূন্য খেলার জায়গা। ছবিটি তুলেছেন বিল ওয়ার্ড।

ছবির উৎস, Bill Ward

ছবির ক্যাপশান, ব্রিস্টল শহরের শিশুদের জনশূন্য খেলার জায়গা। ছবিটি তুলেছেন বিল ওয়ার্ড।
হার্ডফোর্ডশয়ারের শহর বিশপ স্ট্রটফোর্ডের বাসিন্দা ডনা ডিউক-লান্ডের পরিকল্পনা ছিল তার বিয়ে হবে গ্রিসের নয়নাভিরাম দ্বীপ ক্রিট-এ। কিন্তু বাধ সেধেছে করোনা মহামারি। তাই শেষ পর্যন্ত বিয়ের আয়োজন করতে হলো বাড়ির মধ্যে।

ছবির উৎস, Donna Duke-Llande

ছবির ক্যাপশান, হার্ডফোর্ডশয়ারের শহর বিশপ স্ট্রটফোর্ডের বাসিন্দা ডনা ডিউক-লান্ডের পরিকল্পনা ছিল তার বিয়ে হবে গ্রিসের নয়নাভিরাম দ্বীপ ক্রিট-এ। কিন্তু বাধ সেধেছে করোনা মহামারি। তাই শেষ পর্যন্ত বিয়ের আয়োজন করতে হলো বাড়ির মধ্যে।
দক্ষিণ ইংল্যান্ডের বাথ শহরে আড্ডা মারার জন্য এই ব্যবস্থা করেছেন বন্ধুরা।

ছবির উৎস, Jamie Bellinger

ছবির ক্যাপশান, দক্ষিণ ইংল্যান্ডের বাথ শহরে আড্ডা মারার জন্য এই ব্যবস্থা করেছেন বন্ধুরা।
লিভারপুলের লরা ড্যালি যখন প্রথমবার তার লকডাউনে থাকা নাতনীর মুখ দেখতে পেলেন। ``ভাবছিলাম ওকে কোলে তুলে নিতে বা ওর গায়ের গন্ধ নিতে কেমন লাগবে?`` বলছিলেন তিনি।

ছবির উৎস, Laura Dally

ছবির ক্যাপশান, লিভারপুলের লরা ড্যালি যখন প্রথমবার তার লকডাউনে থাকা নাতনীর মুখ দেখতে পেলেন। ``ভাবছিলাম ওকে কোলে তুলে নিতে বা ওর গায়ের গন্ধ নিতে কেমন লাগবে?`` বলছিলেন তিনি।
বাজার থেকে কিনে আনা ফল সাবানের পানিতে ধুয়ে নিচ্ছেন চেস্টারফিল্ডের স্টিভেন মারি। লকডাউনের জীবনের এর চেয়ে বড় প্রতীক আর কী হতে পারে?

ছবির উৎস, Steven Murray

ছবির ক্যাপশান, বাজার থেকে কিনে আনা ফল সাবানের পানিতে ধুয়ে নিচ্ছেন চেস্টারফিল্ডের স্টিভেন মারি। লকডাউনের জীবনের এর চেয়ে বড় প্রতীক আর কী হতে পারে?
লকডাউনের নি:সঙ্গতা: দক্ষিণ লন্ডনের সাদার্কের কিশোরি মিয়া স্কটের তোলার নিজের ছবি।

ছবির উৎস, Mya Scott

ছবির ক্যাপশান, লকডাউনের নি:সঙ্গতা: দক্ষিণ লন্ডনের সাদার্কের কিশোরি মিয়া স্কটের তোলার নিজের ছবি।
চেশায়ারের একটি কারখানায় নিরাপদ শারীরিক দূরত্ব মেনে নাস্তা করছেন শ্রমিকরা। ছবিটি তুলেছেন কলিন ম্যাকফারসন।

ছবির উৎস, Colin McPherson

ছবির ক্যাপশান, চেশায়ারের একটি কারখানায় নিরাপদ শারীরিক দূরত্ব মেনে নাস্তা করছেন শ্রমিকরা। ছবিটি তুলেছেন কলিন ম্যাকফারসন।
শেফিল্ডের ফুলউড এলাকায় পাশাপাশি দুটি বাড়িতে চলছে চুল কাটা। একই দৃশ্য দেখা গেছে ইংল্যান্ডের ঘরে ঘরে।

ছবির উৎস, Alun Bull

ছবির ক্যাপশান, শেফিল্ডের ফুলউড এলাকায় পাশাপাশি দুটি বাড়িতে চলছে চুল কাটা। একই দৃশ্য দেখা গেছে ইংল্যান্ডের ঘরে ঘরে।
উলভারহ্যাম্পটনের শিল্পী আনান্দ ছাবরা লকডাউনের মধ্যে সৌখিন নাপিত হিসেবে কাজ করেছেন। এখানে তার টিনএজ ছেলের মাথায় তার হাতের কাজ।

ছবির উৎস, Anand Chhabra

ছবির ক্যাপশান, উলভারহ্যাম্পটনের শিল্পী আনান্দ ছাবরা লকডাউনের মধ্যে সৌখিন নাপিত হিসেবে কাজ করেছেন। এখানে তার টিনএজ ছেলের মাথায় তার হাতের কাজ।
স্বাভাবিক অবস্থায় লিডস শহরের রেল স্টেশনের এই পরিচ্ছন্নতাকর্মীর দিকে কেউ ফিরেও তাকায় না। কিন্তু লকডাউনের মধ্যে তার কাজকে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে মনে করছেন ফটোগ্রফার সামান্থা টুলসি।

ছবির উৎস, Samantha Toolsie

ছবির ক্যাপশান, স্বাভাবিক অবস্থায় লিডস শহরের রেল স্টেশনের এই পরিচ্ছন্নতাকর্মীর দিকে কেউ ফিরেও তাকায় না। কিন্তু লকডাউনের মধ্যে তার কাজকে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে মনে করছেন ফটোগ্রফার সামান্থা টুলসি।
ইয়র্কশায়রের হুইটবি স্ট্রিট এবং লন্ডনের থ্রেডনিডল স্ট্রিট এমনিতে খুবই ব্যস্ত দুটি সড়ক। কিন্তু লকডাউনে দুটি রাস্তাই এখন বিরান।

ছবির উৎস, Colin Waller/Polly Braden

ছবির ক্যাপশান, ইয়র্কশায়রের হুইটবি স্ট্রিট এবং লন্ডনের থ্রেডনিডল স্ট্রিট এমনিতে খুবই ব্যস্ত দুটি সড়ক। কিন্তু লকডাউনে দুটি রাস্তাই এখন বিরান।
ব্রিটেনের মানুষ প্রতিদিন রাত আটটায় ঘরের বাইরে বেরিয়ে হাততালি দিয়ে স্বাস্থ্যকর্মীদের উৎসাহ জোগান। ছবিটি তুলেছেন শুভাশীষ দাস।

ছবির উৎস, Shuvaseesh Das

ছবির ক্যাপশান, ব্রিটেনের মানুষ প্রতিদিন রাত আটটায় ঘরের বাইরে বেরিয়ে হাততালি দিয়ে স্বাস্থ্যকর্মীদের উৎসাহ জোগান। ছবিটি তুলেছেন শুভাশীষ দাস।
কেন্টের এক শহরে এক শিশু থালা বাজিয়ে এনএইচএস-এর প্রশংসা করছে। ছবিটি ড্যানি বারো`র তোলা।

ছবির উৎস, Danny Burrows

ছবির ক্যাপশান, কেন্টের এক শহরে এক শিশু থালা বাজিয়ে এনএইচএস-এর প্রশংসা করছে। ছবিটি ড্যানি বারো`র তোলা।
লন্ডনের কেন্দ্রস্থলে পিকাডিলি সার্কাস এমনিতে খুব জমজমাট জায়গা। কিন্তু করোনাভাইরাস মহামারিতে এটি এখন প্রায় জনশূন্য।

ছবির উৎস, Alla Bogdanovic

ছবির ক্যাপশান, লন্ডনের কেন্দ্রস্থলে পিকাডিলি সার্কাস এমনিতে খুব জমজমাট জায়গা। কিন্তু করোনাভাইরাস মহামারিতে এটি এখন প্রায় জনশূন্য।
হ্যাম্পশায়ারের এক গ্রামের কৃষক তার জমির ওপর লিখে এভাবে এনএইএসএর প্রতি তার ভালবাসা প্রকাশ করেছেন।

ছবির উৎস, Charles Gaisford

ছবির ক্যাপশান, হ্যাম্পশায়ারের এক গ্রামের কৃষক তার জমির ওপর লিখে এভাবে এনএইএসএর প্রতি তার ভালবাসা প্রকাশ করেছেন।

সব ছবির সর্বস্বত্ব সংরক্ষিত।