ছবির ক্যাপশান, লস অ্যাঞ্জেলসের ফেয়ারফ্যাক্স ডিস্ট্রিক্টে বিক্ষোভ সহিংস রূপ নিলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সেসময় পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, কলোরাডোর ডেনভার শহরে স্মোক গ্রেনেড হাতে একজন বিক্ষোভকারী। শনিবার সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কারফিউ জারি করা হয়
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, কলোরাডোর স্টেট ক্যাপিটলের পাশে হাজার হাজার মানুষ পেছনে হাত বাঁধার ভঙ্গিতে প্রতীকী প্রতিবাদে অংশ নেয়
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, পুলিশের সামনে প্ল্যাকার্ড হাতে ওয়াশিংটন ডিসির লাফায়েট স্কোয়ার পার্ক এলাকায় একজন নারী বিক্ষোভকারী
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, সাউথ ক্যারোলিনার কলাম্বিয়া শহরে বিক্ষোভকারীদের নিক্ষেপ করা পাথরে কয়েকজন পুলিশ অফিসার সহ একজন রিপোর্টারও আহত হয়েছে
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, মিনিয়াপোলিসের মিনেসোটায় বেশ কিছু ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে, প্রায় বিধ্বস্ত হয়ে গেছে স্থানীয় পোস্ট অফিস
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের জন্য পানি, খাবার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে হোলি ট্রিনিটি লুথেরান গির্জায়