সোলের আকাশচুম্বী টাওয়ারে স্যামসাংএর বিক্ষুব্ধ কর্মী

Published

প্রায় এক বছর ধরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের কেন্দ্রে বিশ মিটার উঁচু ট্রাফিক ক্যামেরার টাওয়ারে দিনরাত কাটাচ্ছেন ৬১ বছর বয়স্ক কিম ইয়ং-হি।

দেশটির বিশাল প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং তাকে চাকুরিচ্যুত করেছিল প্রায় ৩০ বছর আগে।

অন্যায়ভাবে তাকে বরখাস্তের প্রতিবাদে ও শ্রমিকদের অধিকারের দাবিতে তার দীর্ঘ লড়াইয়ের সর্বসাম্প্রতিক পর্যায়ে তিনি সোলের আকাশ থেকে তার প্রতিবাদ জানাচ্ছেন।