করোনাভাইরাস: রক্তের টি-সেল দিয়ে কোভিড-১৯ রোগী চিকিৎসার সম্ভাবনা

Published

কোভিড-১৯ রোগের চিকিৎসায় ব্রিটিশ বিজ্ঞানীরা নতুন এক পদ্ধতি নিয়ে পরীক্ষা শুরু করছেন।

আশা করা হচ্ছে এই পদ্ধতিতে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব।

সবচেয়ে মারাত্মক করোনাভাইরাসে যারা আক্রান্ত হয় তাদের শরীরে টি-সেল নামে রোগ প্রতিরোধী সেলের সংখ্যা থাকে খুবই কম।

ওষুধের সাহায্যে এই টি-সেলের সংখ্যা বাড়ানো সম্ভব কীনা সেটাই এখন পরীক্ষা করে দেখা যাচ্ছে।

কীভাবে কাজ করে এই টি-সেল?