আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কাঠের নৌকায় সাগরে দুই মাস: 'রাতে জানাজা পড়ে লাশ ফেলে দেয়া হতো সাগরে'
Published
সাগরে দুমাস ধরে ভেসে থাকা যে পাঁচশো রোহিঙ্গা শরণার্থীকে এপ্রিলের মাঝামাঝি বাংলাদেশের উপকূলে উদ্ধার করা হয়েছিল, খোদেজা বেগম ছিলেন তাদের একজন। মানবপাচারকারীদের খপ্পরে পড়ে তারা মালয়েশিয়ায় পাড়ি দিতে চেয়েছিলেন, কিন্তু করোনাভাইরাস মহামারির পর সেখানে কড়া পাহারা থাকায় তাদের ফিরে আসতে হয়।
এরপর নৌকায় তাদের এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। খাদ্য ও পানির অভাবে মারা গিয়েছিল প্রায় ৫০ জন, যাদের দেহ সাগরে ফেলে দেয়া হয়েছিল।
খোদেজা বেগম বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেনের কাছে বর্ণনা করেছেন সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা: