হেঁটে ভাইরাসে বিপর্যস্তদের জন্য প্রায় দুই কোটি টাকা তুলেছেন শতবর্ষী এক ব্রিটিশ বাংলাদেশি

ভিডিওর ক্যাপশান, হেঁটে ভাইরাসে বিপর্যস্তদের জন্য প্রায় দুকোটি টাকা তুলেছেন শতবর্ষী এক ব্রিটিশ বাংলাদেশি
Published

পূর্ব লন্ডনের বো এলাকার বাসিন্দা দবিরুল ইসলাম চৌধুরী জানুয়ারিতে স্বজনদের নিয়ে ধুমধাম করে শততম জন্মদিন পালন করেছেন। কিন্তু এই বয়সেও গত প্রায় একমাস ধরে রোজা রেখে প্রতিদিন তার বাড়ির পেছনে ৮০ মিটার বাগানে দিনে ৫০/৬০ বার চক্কর দিচ্ছেন। উদ্দেশ্য- বাংলাদেশ ও ব্রিটেন সহ অন্যান্য আরো কিছু দেশে করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের জন্য সাহায্য জোগাড় করা। টম মুর নামে শতবর্ষী সাবেক এক ব্রিটিশ সৈনিক সম্প্রতি তার বাড়ির বাগানে হেঁটে স্বাস্থ্যকর্মীদের জন্য যেভাবে প্রায় ৪০ কোটি পাউন্ড চাঁদা তুলেছেন তা দেখে উৎসাহিত হয়েছেন দবিরুল চৌধুরী। গত ২৬ দিনে প্রায় নয় হাজার মানুষ তার তহবিলে এক লাখ ৭০ লাখ পাউন্ড দান করেছেন।

শতবর্ষী এই প্রবাসী বাংলাদেশির সাথে কথা বলে রিপোর্টটি তৈরি করেছেন বিবিসি বাংলার শাকিল আনোয়ার