আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনাভাইরাস কেড়ে নিল বাংলাদেশি পরিবারের স্বপ্ন
Published
বাংলাদেশি একটি পরিবার স্কটল্যান্ডে নতুন জীবন শুরু করার সাথে সাথেই তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
ওই পরিবারের পিতা মফিজুল ইসলাম করোনাভাইরাসে মারা গেছেন।
এর মাত্র কয়েক সপ্তাহ আগে তার স্ত্রী ও কন্যা এডিনবরাতে আসেন পিতার সাথে বসবাসের জন্য।
যে স্বপ্ন নিয়ে তারা ব্রিটেনে এসেছিলেন করোনাভাইরাস তাদের সেই স্বপ্ন গুড়িয়ে দিয়েছে।