রোহিঙ্গা: সাগরেও 'যৌন সহিংসতার শিকার' শরণার্থী নারীরা
Published
সম্প্রতি প্রায় দুই মাস সমুদ্রে থেকে বেঁচে ফেরা ৪০০ রোহিঙ্গা শরণার্থীর অবস্থার কথা জানিয়েছেন কয়েকজন।
বাংলাদেশ থেকে ট্রলার যোগে মালেয়শিয়া পাড়ি দিতে চেয়েছিলেন তারা। কিন্তু মালেয়শিয়া তাদের ঢুকতে বাঁধা দিলে সাগরে ভাসতে থাকে তারা।
এসময় পুরুষদের ওপর নির্যাতনসহ নারীদের ওপর যৌন সহিংসতা চালিয়েছিল পাচারকারীরা - বার্তা সংস্থা রয়টার্সের কাছে এমনটাই অভিযোগ তাদের।
তবে স্থানীয় প্রশাসন বিবিসিকে জানিয়েছে, এমন বিষয়টি তারা অবগত নয়।
বিস্তারিত দেখুন ভিডিওতে।
ভিডিওটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন এখানে ক্লিক করে।
আরো পড়ুন: