করোনাভাইরাস: অর্থ সংগ্রহে বাড়ির বাগানে হাঁটছেন ১০০ বছর বয়সী দবিরুল ইসলাম চৌধুরি

ভিডিওর ক্যাপশান, করোনাভাইরাস: শতবর্ষে প্রতিদিন একশো চক্কর হাঁটছেন যিনি
Published

ব্রিটেনে নিজের বাগানের চারপাশে একশো পাক হেঁটে ব্রিটেনের স্বাস্থ্য সেবার জন্য ৩২ মিলিয়ন পাউন্ড তুলেছেন শতবর্ষী সাবেক সৈনিক টম মুর। তার কাজে অনুপ্রাণিত হয়ে ১০০ বছর বয়সী এক ব্রিটিশ বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরিও এখন প্রতিদিন নিজের বাগানে একশো পাক হাঁটছেন।

তিনিও করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়া দুঃস্থ মানুষদের জন্য চাঁদা তুলছেন। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, কিভাবে তিনি এই কাজে অনুপ্রাণিত হয়েছেনঃ