ব্রিটেনে করোনাভাইরাস টেস্টিং কিট বিতরণ 'শিগগীরই'

করোনাভাইরাসেন পরীক্ষার উপায় উদ্ভাবনের প্রচেষ্টা চলছে নানা দেশে। ছবিতে চীনের সাংহাইয়ের এক গবেষক।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, করোনাভাইরাসেন পরীক্ষার উপায় উদ্ভাবনের প্রচেষ্টা চলছে নানা দেশে। ছবিতে চীনের সাংহাইয়ের এক গবেষক।
Published

ব্রিটেনে খুব শিগগীরই লোকজন ঘরে বসে নিজেই করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করতে পারবেন।

ইংল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ে জাতীয় সংক্রমণ বিভাগের পরিচালক বুধবার একথা জানিয়েছেন।

অধ্যাপক শ্যারন পিকক সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির এমপিদের কাছে বলেছেন, করোনা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার ৩৫ লক্ষ কিট কেনা হয়েছে এবং ‘অদূর ভবিষ্যতে’ এগুলো মানুষকে দেয়া হবে।

তিনি জানান, এই পরীক্ষার ফলে ডাক্তার বা নার্সের মতো জরুরি স্বাস্থ্য সেবা কর্মীরা জানতে পারবেন যে তাদের দেহে করোনাভাইরাস বিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা।

এর ফলে তাদের কাজে যোগদান সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

অধ্যাপক পিকক বলছেন, “যখন আমরা নিশ্চিত হবো যে এগুলো কার্যকর, তখন এগুলো আমরা মানুষের কাছে সরবরাহ করবো।"

“এই টেস্ট কিটগুলোকে যাচাই করে দেখার কাজটা কঠিন কিছু নয়। আমার ধারণা চলতি সপ্তাহ শেষ হওয়ার আগে এসব কিট পরীক্ষা শেষ হবে।“

চীনে করোনাভাইরাস থেকে সেরে ওঠা এক রোগী গবেষণার জন্য তার রক্তের নমুনা দিচ্ছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, চীনে করোনাভাইরাস থেকে সেরে ওঠা এক রোগী গবেষণার জন্য তার রক্তের নমুনা দিচ্ছেন।

অধ্যাপক পিকক জানান, “অদূর ভবিষ্যতে মানুষ নিজেই ঘরে বসে এই কিট-এর জন্য অর্ডার দিতে পারবেন। অথবা কোন কেমিস্টের দোকানে গিয়ে সহজেই এই পরীক্ষা করতে পারবেন।"

সংক্রমণের প্রতিরোধ হিসেবে মানব দেহে অ্যান্টিবডি তৈরি হয়। আর এর পরীক্ষার মাধ্যমে জানা যায় যে অতীতে কেউ রোগে আক্রান্ত হয়েছিলেন কীনা।

এই অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে রোগের বিস্তার সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব বলে বিশেষজ্ঞরা বলছেন।

Banner image reading 'more about coronavirus'