করোনাভাইরাস: ভাইরাসের বিশ্বব্যাপী মহামারির যত ইতিহাস
Published
কোভিড ১৯ নামের করোনাভাইরাস এখন পর্যন্ত দেড়শর মত দেশে ছড়িয়ে পড়েছে।
প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। মারা গেছে কমপক্ষে সাড়ে ছয় হাজার মানুষ।
তবে বিশ্বে গত একশ বছরে বেশ কয়েকবার নতুন নতুন ভাইরাসের সর্বব্যাপী সংক্রমণে কোটি কোটি মানুষের প্রাণ গেছে।