ইউরোপীয়দের আগে মধ্যযুগের মুসলিম অভিযাত্রীদের পথ ধরে অস্ট্রেলিয়ায়
Published
ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক অস্ট্রেলিয়ায় পৌঁছেন ১৭৭০ সালে। কিন্তু তারও কয়েকশ বছর আগে থেকে অস্ট্রেলিয়ায় যাতায়াত ছিল ইন্দোনেশিয়ার মাকাসান নাবিকদের।
এই মুসলিম নাবিকরা অস্ট্রেলিয়ার উত্তরের আদিবাসীদের সঙ্গে বাণিজ্য করতে যেতেন।
ইন্দোনেশিয়ার সুলেওয়েসি থেকে অস্ট্রেলিয়ার আর্নহেম ল্যান্ড—এই প্রাচীন সমূদ্রপথ নতুন করে আবিস্কার করছেন একদল ইন্দোনেশিয় মুসলিম। শত শত বছর আগে যে বিশেষ ধরণের পালতোলা নৌকায় এই পথে অস্ট্রেলিয়ায় যেতেন মাকাসান নাবিকরা, সেরকম একটি নৌকাই তারা তৈরি করেন এই অভিযাত্রার জন্য।
অস্ট্রেলিয়ায় অভিবাসী হয়েছেন যেসব মুসলিম, সেখানে তাদের বন্ধন যে আসলে অনেক পুরোনো সেটা মনে করিয়ে দেয়াই এই অভিযাত্রার লক্ষ্য। এ নিয়ে বিবিসির এই প্রতিবেদন।