ইতিহাসের সাক্ষী: মোবাইল ফোনে প্রথম কথোপকথন

Published

প্রথম মোবাইল ফোন বা সেল ফোন তৈরি হয়েছিল ১৯৭৩ সালে, আমেরিকার নিউইয়র্ক শহরে - আর তা তৈরি করেছিলেন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। তাকেই বলা হয় মোবাইল ফোনের জনক।

মার্টিন কুপার কাজ করতেন তখনকার এক ছোট টেলিকম কোম্পানি মোটরোলায়। কিন্তু তার স্বপ্ন ছিল: এমন একদিন আসবে যখন সবার হাতেই তার নিজস্ব ফোন থাকবে, আর সেই ফোনে যে কোন সময় তার সাথে যোগাযোগ করা যাবে।

বিবিসির লুইস হিদালগোকে মার্টিন কুপার বলেছেন মোবাইল ফোন তৈরির গল্প।