সাপের পেট থেকে গিলে খাওয়া তোয়ালে যেভাবে বের করলেন ডাক্তাররা
Published
পোষা অজগর সাপ মন্টির কিন্তু অকালমৃত্যু হতো, কারণ একদিন তাকে পেয়ে বসল একটা 'খাই খাই' ভাব আর বিশাল আকারের আস্ত একটা তোয়ালে গিলে খেল সে। তারপরেই বিপত্তি ও জীবন সংশয়।
মালিক তাকে নিয়ে দৌড়ল পশু চিকিৎসকের কাছে।
পশু চিকিৎসক ড. অলিভিয়া ক্লার্ক এবং তার সহযোগী চিকিৎসকরা কীভাবে সাপের পাকস্থলী থেকে তোয়ালেটা বের করলেন তার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিবিসিকে ড. ক্লার্ক বলেছেন, অস্ট্রেলিয়ার সিডনিতে তার সার্জারিতে তিনি কীভাবে মন্টির প্রাণ বাঁচালেন।