আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
চুল ছাড়াই মডেলিংয়ে মৌসুমী
Published
মডেলিংয়ের গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন মৌসুমী হুদা। ছোটবেলায় টাইফয়েডের কারণে সব চুল ঝরে যায় তার।
চুল না থাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন কিংবা মানসিক প্রতিবন্ধীদের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো প্রতিবেশিরা।
এক সময় এসব মানসিক চাপ নিতে না পেরে রাজশাহী থেকে ঢাকায় চলে আসেন তিনি। বন্ধুদের সহায়তায় শুরু করেন মডেলিং। মাথায় চুল নেই এমন একজন মডেলের জন্য জায়গা করে নিতে বেশ বেগ পেতে হয়।
এখন মাথায় চুল না থাকাটাই মৌসুমীকে অন্যান্য মডেলদের চেয়ে আলাদা করে তুলেছে।
নিজের দুর্বলতাকে কীভাবে স্বকীয়তায় পরিণত করেছেন মৌসুমী সে গল্প বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকিকে।