আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নাগরিকত্ব আইন: দিল্লির শাহীনবাগে লাখ খানেক পোস্টকার্ড নিয়ে অভিনব প্রতিবাদ
Published
দিল্লির শাহীনবাগের বিক্ষোভ চলছে দুই মাস ধরে। নাগরিকত্ব আইন বা সিএএ’র বিরুদ্ধে প্রতিবাদে অভিনব পন্থার আশ্রয় নিয়েছেন শাহীনবাগের বিক্ষোভকারীরা।
এই বিক্ষোভকে নতুন মাত্রা দিয়েছে পোস্টকার্ডে চিঠি লেখার বিষয়টি।
প্রধানমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পোস্টকার্ডে চিঠি লিখে সিএএ-এনআরসি বাতিল করার দাবি জানাচ্ছেন তারা। প্রায় এক মাস হতে চললো বিক্ষোভকারীরা পোস্টকার্ডে চিঠি লিখে তাদের আবেদন, আশা আকাঙ্খার কথা তুলে ধরছেন। বিক্ষোভকারীরা দাবি করছেন এখন পর্যন্ত এক লাখের উপরে পোস্টকার্ড জমা পড়েছে।