আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সূর্যের পথে 'সোলো'র যাত্রা
Published
যাত্রা শুরু করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সূর্য প্রদক্ষিণকারী যান সোলার অরবিটার - সংক্ষেপে 'সোলো'।
সম্প্রতি এই যান-বহনকারী রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। এই সোলো সূর্যকে এমনভাবে দেখার সুযোগ করে দেবে - যা আগে কখনো হয় নি।
সূর্যের সবচেয়ে কাছের যে গ্রহ বুধ - বা মার্কারি - তার কক্ষপথের ভেতরে ঢুকবে এই সোলো।
সেখান থেকে সে এমন সব তথ্য-উপাত্ত পাঠাবে যা দিয়ে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো সূর্যের মূল চালিকাশক্তি কী।
পৃথিবীর নিকটতম তারার যে মেরু অঞ্চল - তার ক্লোজ-আপ ছবিও পাঠাবে এই সোলো ।