পাকিস্তানে অ্যাসিডদগ্ধ নারীরা যখন বিউটিশিয়ান
Published
দক্ষিণ এশিয়ায় প্রতি বছর অ্যাসিড হামলায় শত শত মানুষের মুখের চেহারা বিকৃত হয়ে যায়। এদের বেশিরভাগই নারী।
এ ধরনের হামলা প্রতিরোধে কিছু দেশে আইন কঠোর করা হয়েছে। কিন্তু পাকিস্তানের মতো দেশে সামাজিক লজ্জার কারণে অ্যাসিড হামলার বহু ঘটনা গোপন রাখা হয়।
পাকিস্তানে ২০০৩ সাল থেকে একটি দাতব্য সংস্থা অ্যাসিডদগ্ধ নারীদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করছে। তাদের অনেকেই কাজ করছেন বিউটিশিয়ান হিসেবে।