করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক কতটা কার্যকরী?
Published
করোনাভাইরাসের কারণে মাস্কের চাহিদা বেড়ে গেছে।
চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর সাড়ে তিনশ'র বেশি মানুষ মারা গেছে এবং এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।
তাই মাস্ক কেনার জন্য লম্বা লাইন পড়েছে অনেক স্থানে।
কিন্তু ভাইরাস ঠেকাতে কতটা কাজ করে এসব মাস্ক?