আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
উহানে করোনাভাইরাস আক্রান্তদের জন্য মাত্র দশ দিনে তৈরি হাসপাতাল খুলছে সোমবার
Published
চীনের উহান শহরে মাত্র দশ দিনের মধ্যে তৈরি করে ফেলা একটি এক হাজার শয্যার হাসপাতাল উদ্বোধন হওয়ার কথা রয়েছে সোমবার।
চীনের কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে গত ২৪শে জানুয়ারি হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়।
প্রকল্প এলাকায় এই নির্মাণযজ্ঞ চলার সময় ধারণ করা টাইম-ল্যাপ্স ভিডিওতে দেখা গেছে, কী অবিশ্বাস্য দ্রুত গতিতে সেই হাসপাতালের নির্মাণ সম্পন্ন হয়।
এটির নাম দেয়া হয়েছে হুসেনসান হাসপাতাল।
এটি চীনের দুটি মোটে বিশেষায়িত হাসপাতালের একটি যেখানে শুধুমাত্র করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেবার কথা।