করোনাভাইরাস থেকে সুরক্ষায় যে সতর্কতা প্রয়োজন

ভিডিওর ক্যাপশান, করোনাভাইরাস নিরাপত্তায় যে সতর্কতা প্রয়োজন
Published

সম্প্রতি মানুষের আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস।

বাংলাদেশে এখন পর্যন্ত কারও মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি।

তবে ইতোমধ্যে বিশ্বের ১৬টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় আমাদেরও এখন থেকেই সচেতন হওয়া প্রয়োজন।

কারণ ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়ায় এবং এর কোন টিকা বা শতভাগ সফল চিকিৎসা আবিস্কার হয়নি। এজন্য প্রতিরোধই হতে পারে নিজেকে রক্ষার একমাত্র উপায়।

করোনাভাইরাস প্রতিরোধ করবো কীভাবে করোনাভাইরাস সংক্রমণ রোধের প্রথম ধাপই হল ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা।