ইন্দোনেশিয়ায় যে নাচ পুরুষরা নাচেন, মেয়েদের পোশাকে
Published
ইন্দোনেশিয়ার ঐতিহ্যগত নাচ লেঙ্গার লানাং।
এই নাচ পরিবেশন করেন পুরুষরা, কিন্তু মেয়েদের পোশাক পরে।
এই বিশেষ নৃত্যশৈলীর একজন সফল শিল্পী হলেন রিয়ান্তো।
রিয়ান্তো ৩০টিরও বেশি দেশে নাচ পরিবেশন করেছেন।
ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ। রিয়া্ন্তোর আশা, এই নাচকে যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখা যায়।
এ দেশে সাম্প্রতিককালে সমকামী সম্প্রদায়ের প্রতি অসহিষ্ণুতা বাড়তে দেখা যাচ্ছে।
আশংকা করা হয় এর প্রভাব পড়তে পারে এই ঐতিহ্যগত নৃত্যশৈলীর ওপর।