ক্রসফায়ারে কি অপরাধ নির্মূল হয়?

ভিডিওর ক্যাপশান, "ক্রসফায়ার যে বানানো গল্প, এমপিদের বক্তব্যে সেটা আরেকবার প্রমাণ হলো"
Published

বাংলাদেশে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা নিয়ে অবিশ্বাস ও বিতর্ক দীর্ঘদিনের।

সম্প্রতি সেটা নতুন করে উঠে এসেছে সপ্তাহখানেক আগে সংসদে কয়েকজন এমপির ক্রসফায়ারের পক্ষে বক্তব্য দেয়ার পর।

সরকারি দল আওয়ামী লীগ থেকে অবশ্য এসব বক্তব্যকে খারিজ করে দেয়া হলেও এ নিয়ে বিতর্ক থামছে না।

কিন্তু প্রশ্ন হচ্ছে, আইনে না থাকলেও ক্রসফায়ারের পক্ষে এরকম প্রকাশ্য মতামত কেন আসছে?

এর মাধ্যমে কি আদৌ অপরাধ নির্মূল হয়?