আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ভাইরাল ভিডিও: মালিকের সাথে গলা মেলাচ্ছে পোষা কুকুর; পেছনের কথা
Published
মালিকের সাথে গলা মেলাচ্ছে পোষা কুকুর - ফেসবুকে এমন ভিডিও হয়তো অনেকেরই চোখে পড়েছে।
গত ১৩ই জানুয়ারি বাসার হারমোনিয়ামটি রোদে দেওয়ার জন্য বের করেছিলেন কলকাতার সুবীর খাঁ।
মাঝখানে বারান্দায় বসে একটু বাজিয়ে মজা করছিলেন।
পোষা কুকুর বাঘাও সেই সময় সেখানে ছিল।
হারমোনিয়াম বাজাতেই বাঘা আওয়াজ করা শুরু করল। তিনিও গানটি গাওয়া শুরু করলেন।
বাবাকে অবাক করার জন্য ভিডিওটি করেছিল তার মেয়ে।
পরে মজা করে আপলোড করলে সেটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।