আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
টিকটকে ভিডিও দিয়ে ইংরেজি শেখান যে তরুণী
Published
তার আসল নাম সঙ্গীতা জৈন, কিন্তু লোকে তাকে জানে 'গীত' নামে।
তিনি বিখ্যাত হয়েছেন টিকটকে তার হিন্দিভাষী ফলোয়ারদের জন্য ইংরেজি শেখানোর ভিডিও আপলোড করে।
প্রতিদিন তিনি দুটো করে ভিডিও আপলোড করেন।
প্রতিদিনের সাধারণ কথাবার্তা কিভাবে ইংরেজিতে বলতে হয়, বিভিন্ন জিনিসের ইংরেজি নাম, বা ইংরেজি বাক্যবন্ধ - এ সবই থাকে তার ভিডিওতে।
গীতের প্রতিটি ভিডিও মাত্র ১৫-২০ সেকেন্ডের ।
তিনি বলছেন, অনেকের জীবনকে বদলে দিয়েছে তার এসব ভিডিও।