স্বর্গের দরজা দিয়ে উড়ে গেলেন দুই দুঃসাহসী
Published
চীনের হুনান প্রদেশের তিয়ানমেন পর্বতের গায়ে বহু উঁচুতে একটি দরজার মতো গর্ত।
স্থানীয় লোকেরা এর নাম দিয়েছেন 'স্বর্গের দরজা।'
দুই ফরাসী নাগরিক ফ্রেডেরিক ফুগেন আর ভিনসেন্ট রেফেট এক দুঃসাহসিক কাজ করেছেন সেখানে।
জেটচালিত পাখা গায়ে লাগিয়ে তারা সেই 'স্বর্গের দরজা'র মধ্যে দিয়ে উড়ে গেছেন।
নভেম্বর মাসের সেই ইভেন্টের ছবি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখুন তাদের সেই ওড়া।