ধর্ষণ আতংকে পথচলতি নারীদের উদ্বেগ
Published
বাংলাদেশে সপ্তাহখানেক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার ঘটনা এবং এরপর গণমাধ্যমগুলোতে একের পর এক ধর্ষণের খবর উঠে আসায় নারীদের যৌন হয়রানি ও ধর্ষণের মতো বিষয়গুলো নিয়ে আবারো শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
কর্মজীবী নারী, অভিভাবকসহ অনেকেই বলছেন, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটতে থাকায় মানসিকভাবে তারা আতংকে রয়েছেন।
ঘরে-বাইরে সবক্ষেত্রেই বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করলেও এই আতংক কাটছে না।
এসব ঘটনা কী প্রভাব ফেলছে নারীর জীবনযাপনে?
আর অভিভাবকেরাই বা তাদের কন্যা সন্তানের লালন-পালন করা নিয়ে কতটা উদ্বিগ্ন?
বিস্তারিত দেখুন তাফসীর বাবু'র ভিডিও প্রতিবেদনে: