অস্ট্রেলিয়ার দাবানলে অনাথ শাবকগুলোর সহায় যারা
Published
অস্ট্রেলিয়ার দাবানলে বাবা-মা হারিয়ে অনাথ হয়েছে হাজার হাজার পশু-পাখি। বয়সে ছোট এসব পশু-পাখির দরকার নিরবিচ্ছিন্ন যত্ন।
বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসেছেন এসব বাচ্চা পশুপাখির সহায়তায়। তারা হাতে বোনা ও সেলাই করা ছোট ছোট কাঁথা আর থলে তৈরি করে উপহার হিসেবে পাঠিয়েছেন অষ্ট্রেলিয়ার দাবানলের শিকার এসব পশু-পাখির জন্য।
পশুপাখি উদ্ধারকারী সংস্থাগুলো এসব উপহার সংগ্রহ করে আবার বিতরণ করছেন সেবাদানকারীদের কাছে।
অস্ট্রেলিয় বংশোদ্ভূত সিঙ্গাপুরে থাকা এক মা ও তার মেয়ে এমনই দুজন স্বেচ্ছাসেবী যারা দাবানলে অনাথ বাদুরের বাচ্চাদের উষ্ণ রাখতে ছোট কাঁথা আর থলে বুনেছেন।