ইরান সরকারের নিন্দায় পথে নেমেছে শিক্ষার্থীরা; বিক্ষোভ দমনে তেহ্‌রানের রাস্তায় দাঙ্গা পুলিশ

ভিডিওর ক্যাপশান, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ
Published

ইরানের সামরিক বাহিনী ভুলবশত ইউক্রেন এয়ারলাইন্সের বিমান ভূপাতিত করার কথা স্বীকার করার পর এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাজধানী তে‌হ্‌রান ও অন্যান্য শহরে বিক্ষোভ করেছে।

এসব বিক্ষোভ দমনে রাস্তায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার সামরিক বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই নিহত হয়।

বিক্ষোভকারীরা এই ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করছে।