আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
মেরুদণ্ড ভেঙে যাওয়া ইমতিয়াজ যেভাবে ট্রায়াথলেট
Published
ইমতিয়াজ এলাহী, কাজ করতেন বাংলাদেশ সেনাবাহিনীতে। প্যারাশুট ল্যান্ডিংয়ের সময় ২০০ ফুট উপর থেকে উপর থেকে পড়ে গিয়ে মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায়। হাসপাতালে কাটাতে হয়েছে প্রায় নয় মাস, আর কোনদিন হাঁটতে পারবেন না এমনটাই ধরে নিয়েছিলেন চিকিৎসকরা।
সব কিছু ভুল প্রমাণ করে উঠে দাঁড়িয়েছেন তিনি, শুধু তাই নয়, ১৬ বছর পর লম্বা দৌড়েও অংশ নিয়েছে। মালয়েশিয়া গিয়ে দৌড়েছেন একদিনে সবচেয়ে লম্বা দূরত্বের ট্রায়াথলন। যেখানে ৩.৮ কিলোমিটার সাঁতার কাটতে হয়, সাঁতার শেষ করে ১৮০ কিলোমিটার সাইকেল চালানো এরপর ৪২ কিলোমিটারের দৌড়।
প্যারালাইজড থেকে উঠে এসে কীভাবে সম্ভব করলেন ইমতিয়াজ এলাহী, সে গল্প বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকিকে।