ডোনাল্ড ট্রাম্প অভিশংসন: পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে কি দায়িত্ব থেকে অপসারন সম্ভব?

Published

আপনি যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হন, তাহলে আপনার যথেষ্ট পরিমাণ চাকরির নিরাপত্তা উপভোগ করার কথা।

কিন্তু ডেমোক্র্যাটরা যদি তাদের উদ্দেশ্য সফল করতে সক্ষম হয়, তাহলে পরের নির্বাচনের আগেই হয়তো ট্রাম্প দায়িত্ব থেকে অপসারিত হবেন।

প্রেসিডেন্টকে অপসারন করার হাতে গোনা কয়েকটি পদ্ধতিই রয়েছে, সেগুলোর একটি পদ্ধতিতে প্রেসিডেন্টকে অপসারণের চেষ্টা করছেন তারা।

ঐ প্রক্রিয়াটিকেই বলা হয় ইমপিচমেন্ট বা অভিশংসন।

চলুন দেখা যাক ইমপিচমেন্ট কীভাবে কাজ করে।