অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আলোচিত কিছু মুহূর্ত

টেয়লর সুইফট।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, টেয়লর সুইফট।
Published

চলতি বছরের অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে টেয়লর সুইফট সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কারের বিজয়ী ছিলেন, বছরের সেরা শিল্পীসহ ছয়টি ট্রফি অর্জন করেছেন তিনি।

বর্তমানে এই তারকার কাছে মোট ২৯টি অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ড রয়েছে। এই শো-এর সর্বাধিক পুরস্কৃত তারকা মাইকেল জ্যাকসনকে ছাড়িয়ে গেছেন তিনি।

এবং পুরষ্কারের উপর সুইফ্টের এই আধিপত্যের পাশাপাশি ওই রাতের আরও অনেক স্মরণীয় মুহুর্ত ছিল, যার সেরা কিছু মূহুর্ত এখানে তুলে ধরা হল।

হ্যালেসে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হ্যালেসে

টর্রিড ব্রেক-আপ সংগীত উইদাউট ইউ গানের সঙ্গে অনবদ্য নাচ পরিবেশন করেছেন হ্যালেসে।

আরেক নারী সহ নৃত্যশিল্পীর সাথে রঙ ছোড়াছুড়ির অসাধারণ কোরিওগ্রাফির মাধ্যমে হ্যালেসে রাতের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন।

ক্যামিলা ক্যাবেলো এবং শন মেন্ডেস

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ক্যামিলা ক্যাবেলো এবং শন মেন্ডেস

পপ সংগীতাঙ্গনের আলোচিত জুটি ক্যামিলা ক্যাবেলো এবং শন মেন্ডেস তাদের হিট সিঙ্গেল 'সেনোরিটা'-পারফর্ম করেন।, গানটি এ বছরে দ্বৈতভাবে পুরস্কার অর্জন করেছে।

সিয়ারা।

ছবির উৎস, Kevin Mazur/AMA2019

ছবির ক্যাপশান, সিয়ারা

অনুষ্ঠানটির সঞ্চালক সিয়ারা চমকপ্রদ প্রবেশের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দেন। অনেক উচ্চতা থেকে একটি চকচকে হুপে চেপে তিনি নেমে আসেন মঞ্চে। তারপর পারফর্ম করেন তার সর্বশেষ একক মেলানিন গানটির সাথে।

বিলি এইলিশ এবং বিলি পোর্টার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিলি এইলিশ এবং বিলি পোর্টার

বিলি এইলিশ এবং বিলি পোর্টার রেড কার্পেটে নিজেদের চমকপ্রদ হেডগিয়ারের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। এই লুকগুলোকে "বিকিপার্স ইন পাজামাজ" এবং "সুইস চিজ পোপ" বলে ডাকা হচ্ছে।

বিলি এইলিশ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিলি এইলিশ

রাতের সেরা পারফরম্যান্সগুলির একটি ছিল এইলিশের, তার বর্তমান একক 'অল দ্য গুড গার্লস গো হেলের' একটি পাইরোটেকনিক্যাল সংস্করণে পারফর্ম করেছেন তিনি।

১৭ বছর বয়সী এইলিশের জন্য এটা প্রথম অ্যাওয়ার্ড শো এবং তিনি দুটি পুরষ্কার পেয়েছেন, প্রথমটি সেরা নতুন শিল্পী হিসেবে এবং দ্বিতীয়টি পেয়েছেন সেরা অলটারনেটিভ শিল্পী ক্যাটগরিতে।

"ভক্ত এবং সমর্থক এবং যারা আমার সম্পর্কে নেতিবাচক ধারণা রাখেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই," নেতিবাচক কথাটি বলতে গিয়ে তিনি একটি আপত্তিকর শব্দ উচ্চারণ করেন, যা মার্কিন গণমাধ্যম এবিসি সেন্সর করে দেয়।

Lil Nas X

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, লিল নাস এক্স

লিল নাস এক্স তার ভাইরাল হিট গান 'ওল্ড টাউন রোডের' জন্য সেরা হিপ-হপ একক জিতেছেন। তিনি এই পুরস্কার নিতে আসেন হালকা সবুজের মধ্যে জেব্রা প্রিন্ট স্যুট পরে। যা ব্যাপক আলোচিত হয়।

সেলেনা গোমেজ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সেলেনা গোমেজ

পপ তারকা সেলেনা গোমেজ রেড কার্পেটে ভক্তদের সাথে সেলফি তোলার জন্য পোজ দিচ্ছেন।

সেলেনা গোমেজ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সেলেনা গোমেজ।

এই তারকা অনুষ্ঠানটি শুরু করেন তার নতুন দুটো একক, লুজ ইউ টু লাভ মি এবং লুক অ্যাট হার নাও পরিবেশনের মাধ্যমে।

কণ্ঠস্বরের সমস্যায় ভুগলেও এই তারকা শ্রোতাদের কাছ থেকে ভাল প্রতিক্রিয়া পেয়েছেন, তার ঘনিষ্ঠ বন্ধু টেয়লর সুইফ্টসহ তার ভক্তরা গানের সাথে ঠোঁট মেলান ও নাচ পরিবেশন করেন।

শানিয়া টোয়াইন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শানিয়া টোয়াইন

দুই ঘন্টা পরে, শানিয়া টোয়াইন তার সবচেয়ে হিটলিস্টের গানগুলোর মেগামিক্সের সাথে পারফর্ম করে অনুষ্ঠানটি শেষ করেন।

লিৎজো।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, লিৎজো।

২০১৯ এর বৃহত্তম ব্রেকআউট তারকা লিৎজো লাল গালিচায় একটি ক্ষুদে হ্যান্ডব্যাগ এনে সবার দৃষ্টি কেড়েছেন।

ধারণা করা হয়েছে যে তিনি এই ব্যাগে হয়তো একটি কফ ট্যাবলেট স্ট্রেপসিল নিয়ে এসেছেন।

যেটা কিনা জেরোমে তারা গলা ফাটা পারফর্মেন্সের পর কাজে লাগবে বলে বলা হচ্ছিল।

গ্রিন ডে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গ্রিন ডে।

গ্রিন ডে তাদের ১৯৯৪ সালের সুপার হিট অ্যালবাম ডুকির ২৫তম বার্ষিকী উদযাপন করছে, তাদের প্রথম দিকের অন্যতম হিট, বাস্কেট কেস পারফর্ম করলে ব্যাপক সাড়া পাওয়া যায়।

Dua Lipa

ছবির উৎস, Getty Images

ছয়বারের মনোনীত শিল্পী আরিয়ানা গ্র্যান্ডে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি, তবে তিনি দুয়া লিপাতে নিজের পনিটেলটি ধার দিয়েছিলেন, যিনি এটিকে তার নতুন একক, ডন্ট স্টার্ট নাও-গানের একটি হাই-অক্টেন পারফরম্যান্সে ভাল কাজে লাগিয়েছেন।

Post Malone, Ozzy Osbourne and Travis Scott

ছবির উৎস, Getty Images

ওজি ওসবোর্ন, এই আসরে পোস্ট ম্যালোনে এবং ট্র্যাভিস স্কটের সঙ্গে যোগ দিয়ে টেইক হোয়াট ইউ ওয়ান্ট পারফর্ম করেন।

সাবেক ব্ল্যাক সাবাথ গায়ক, যিনি ২০১৯ সালে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, পারফরম্যান্সের বেশিরভাগ সময় সিংহাসনে বসেছিলেন।

পোস্ট ম্যালোন পরে হলিউডস ব্লিডিংয়ের জন্য সেরা হিপ-হপ অ্যালবামের পুরস্কার অর্জন করেন; এবং পুরস্কার গ্রহণের পর নিজের বক্তব্যের শেষভাগে রাতের সবচেয়ে চমকপ্রদ মন্তব্যটি করেন।

তিনি বলেন "আমি আঙ্গুর পছন্দ করি, তাই আপনাকে অনেক ধন্যবাদ।"

Toni Braxton

ছবির উৎস, Reuters

আর অ্যান্ড বি তারকা টনি ব্র্যাকস্টন তার ক্লাসিক ব্যালাড আন-ব্রেক মাই হার্ট গানের সাথে একটি পারফর্ম করেন (যদিও সত্যি বলতে গেলে সবাই বেশিরভাগ সময় ফ্র্যাঙ্কি নাকলস রিমিক্সই পছন্দ করে)।

Carrie Underwood

ছবির উৎস, Getty Images

সেরা কান্ট্রি অ্যালবামের পুরষ্কারটি গ্রহণ করেন ক্যারি আন্ডারউড, সেইসঙ্গে সেরা কান্ট্রি শিল্পীর পুরষ্কারও ঝুলিতে ভরেন তিনি।

"ওহ, সুতরাং এটি একটি দুর্দান্ত উপহার!" তিনি বলেন, "এটা আমার জন্য ধাক্কার মতো ছিল। এক মিনিটের জন্য আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম।"

Kesha

ছবির উৎস, Getty Images

ছয় বছরের অনুপস্থিতির পরে অনুষ্ঠানে বিজয়ীর মতো প্রত্যাবর্তন করেছেন কেশা, প্যাস্টেল গোলাপী পোশাক পরে তিনি ঘোষণা করেন: "আমাদের রবিবার পরিবেশনায় আপনাদের স্বাগতম"।

এটি ঠিক কোনও ধর্মীয় ডাক ছিল না, তবে তিনি তার নতুন একক রাইজিং হেলের মাঝখানে তার দলীয় সংগীত টিক টকের একটি অংশ অন্তর্ভুক্ত করে দর্শকদের চার্চের দিকে নিয়ে গিয়েছিলেন।

Christina Aguilera

ছবির উৎস, Getty Images

২০১৩ আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে সুপার হিট সেয় সামথিং গানটি পরিবেশনার ছয় বছর পরে, ক্রিস্টিনা আগুইলেরা এবং মিউজিকাল জুটি আ গ্রেট বিগ ওয়ার্ল্ড রবিবার রাতে তাদের নতুন একক ফল অন মি গানের সাথে পুনরায় পারফর্ম করেন।

আগুইলেরা বর্তমানে তার প্রথম অ্যালবামের ২০তম বার্ষিকী পালন করছেন; এবং রেড কার্পেটে দাঁড়িয়ে মিকি মাউস ক্লাবে কাস্ট সদস্য হিসাবে তার প্রথম দিনগুলির কথা মনে করছেন ।

"এই ছেলেরা, তারা সত্যিই সুপারস্টার নিয়োগের পদ্ধতি জানে," তিনি বলেন। "মাইলি ও আরিয়ানাও ডিজনিতে কাজ করতো এবং আমার ধারণা, তারা আসলে জানে কিভাবে দুর্দান্ত কিছু মানুষদের এবং দুর্দান্ত শিশুদের অভিনয়ের সুযোগ দিতে হয়। যারা কিনা পরবর্তীতে অনেক বড় তারকা বনে যায়। কীসুতরাং, হ্যাঁ, মিকি মাউস ক্লাবটি ছিল আমার পুরানো স্টমপিং গ্রাউন্ড। তাই সবসময় একটি ডিজনি মেয়ে "।

Taylor Swift's shirt

ছবির উৎস, Getty Images

নিজের পুরানো রেকর্ড লেবেল, বিগ মেশিনের সাথে টেয়লর সুইফটের কথা কাটাকাটি, অনুষ্ঠানটির ছন্দ নষ্ট করে দিতে পারে, এমন আশঙ্কা দেখা দিয়েছিল, এবং গায়িকা বলেন যে তাকে শেক ইট অফ এবং লাভ স্টোরির মতো গানে পারফর্ম করা নিষিদ্ধ করা হতে পারে।

অনুষ্ঠানের জন্য এই সময় মতবিরোধের সমাধান হয় - তবে সুইফট তার প্রথম ছয়টি অ্যালবামের নাম লেখা একটি শার্ট পরে মঞ্চে নামেন, যা প্রমাণ করে যে বিগ মেশিন এখনও তার অধিকারগুলি নিয়ন্ত্রণ করে।

তিনি দ্য ম্যান গানটিও পরিবেশন করেন, এই গানের কথায় উঠে এসেছে সংগীত শিল্পে সাম্যের অভাবের নানা বিষয়: "আমি যতটা চালাতে পারি / যত তাড়াতাড়ি সম্ভব, ভাবছি আমি যদি সেখানে দ্রুত পৌঁছে যাই / আমি যদি একজন পুরুষ হতাম"

Camila Cabello, Taylor Swift and Halsey

ছবির উৎস, John Shearer/AMA2019

তার পরে, যদিও, গায়িকা তার পরনের শার্টটি ছিড়ে ফেলেন এবং ক্যামিলা ক্যাবেলো এবং হ্যালসির সাথে শেক ইট অফের সাথে একটি যুগল পারফর্মেন্স। সেইসঙ্গে ১৩ মিনিটের দুর্দান্ত হিট মেডলে শুরু করেন।

টেয়লর সুইফট।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, টেয়লর সুইফট।

অনুষ্ঠানের পরে নিজের ট্রফি নিয়ে বসেছেন টেয়লর সুইফট। এ পর্যন্ত অর্জিত সব পুরস্কার যদি তার পোশাকের ওপর বসানো হয় তাহলে নির্ঘাত তিনি উঠে দাঁড়াতে পারবেন না।